শব্দাবলীর 'আনন্দ বৈঠক'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের শব্দাবলী স্টুডিও থিয়েটারের ২২ বছর পূর্তি হচ্ছে আজ। এ উপলক্ষে শব্দাবলী স্টুডিও থিয়েটারে আয়োজন করা হয়েছে বিভিন্ন অনুষ্ঠান। সন্ধ্যা ছয়টায় নিজস্ব স্টুডিও থিয়েটারে হবে বরিশালের নাট্যকর্মীদের নিয়ে ‘আনন্দ বৈঠক’। এরই মধ্যে তৈরি হয়েছে শব্দবলী স্টুডিও থিয়েটারের ওয়েবসাইট www.shabdaboli.com। অনুষ্ঠানে ওয়েবসাইটি উদ্বোধন করবেন বরিশালের জেলা প্রশাসক মো. শহীদুল আলম।
শব্দাবলী স্টুডিও থিয়েটারের প্রতিষ্ঠাতা সৈয়দ দুলাল জানান, ২২ বছরে শব্দাবলী মঞ্চে এনেছে ২৪টি নাটক। আর তা দর্শনীর বিনিময়ে নিয়মিত মঞ্চস্থ হয়েছে নিজস্ব স্টুডিও থিয়েটারে।