শমশেরনগরে ঝুমুর নৃত্য
‘পাতা তোলা যেমন তেমন কলম কাটা বড় রে দিগদারী (কষ্টের)’, ‘চকিদার ডাকিল, বেঙ্গুল (ঘণ্টা) মারিল’, ‘মগে (আমাদের) কামে (কাজে) যাতে হবে তাড়াতাড়ি রে’—এ কথাগুলোয় চা-শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্যরা নিজেদের সুরে ও ঝুমুর নৃত্যে গান গেয়ে শোনান। বৃহস্পতিবার সন্ধ্যায় সীতারাম বীন সম্পাদিত চা-বাগান থেকে প্রকাশিত মাসিক পত্রিকা চা মজদুর-এর প্রকাশনা উ ৎসবে এ গান ও নৃত্য হয়। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়ন মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।খোকন রায়ের নেতৃত্বে ঝুমুর নৃত্যে অংশ নিয়ে দর্শকদের মুগ্ধ করেন মনি মৃধা, শুকুর মনি মৃধা, মীনা মৃধা, চাঁদনী পাইনকা, রাসু মৃধাসহ ১০ শিল্পী। বাদ্যযন্ত্রে ছিলেন রোহিত কৈরী, রাধাকিশোর মৃধা ও সুনীল মৃধা। গান ও নৃত্যে অংশ নেন কানিহাটি চা-বাগান গণপরিষদের সদস্যরা।প্রকাশনা উ ৎসবের সভাপতি জুয়েল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রসময় মোহান্ত। তিনি পত্রিকার মোড়ক উন্মোচন করেন।