শমশেরনগরে পিঠা উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীতের রকমারী পিঠা নিয়ে কমলগঞ্জ উপজেলার শমশেরনগর শিংরাউলী মাঠে হলো ঐতিহ্যবাহী পিঠা উৎসব। গতকাল শনিবার উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ আব্দুস শহীদ। উৎসবের আহ্বায়ক সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে উৎসবে নতুন কুঁড়ি পিঠাঘর, তমা অ্যান্ড তন্ময় পিঠাঘর, তলেগু বয়েজ অ্যান্ড গার্লস হোস্টেল পিঠাঘর, খাসিয়া পিঠাঘর, বধূয়া পিঠাঘর, নবরূপা পিঠাঘর, সুজা মোমোরিয়াল পিঠাঘরসহ মোট ৪৩টি পিঠা স্টল অংশ নেয়। এ ছাড়া ছিল বেশ কয়েকটি কারুশিল্প ও বইয়ের স্টল।