শমীর গল্প নিয়ে টেলিছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিনয়শিল্পী শমী কায়সারের গল্প ‘জীবন রঙের ঘ্রাণ’ নিয়ে তৈরি হচ্ছে টেলিছবি। গল্পের নামেই চূড়ান্ত হয়েছে টেলিছবির নাম। নাট্যরূপ দিয়েছেন গোলাম রাব্বানী আর পরিচালনা করছেন নঈম ইমতিয়াজ। পরিচালক বললেন, টেলিছবিটির শুটিং হবে ১৯ অক্টোবর থেকে গুলশান ও ধানমন্ডিতে। শমী কায়সার বললেন, ‘আমাদের ধানসিঁড়ি প্রোডাকশন থেকে এবার একটি টেলিছবি ও একটি নাটক তৈরি করছেন নঈম ইমতিয়াজ। আমি একটি পারিবারিক গল্প ভেবে রেখেছিলাম। গল্পটি নিয়ে চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী। আশা করছি, দর্শকের ভালোই লাগবে।’ জীবন রঙের ঘ্রাণ টেলিছবিতে অভিনয় করবেন রিচি সোলায়মান, ইন্তেখাব দিনার, তানিয়া হোসাইন, এস এম মহসিন প্রমুখ। ঈদে চ্যানেল টোয়েন্টিফোরে প্রচারিত হবে টেলিছবিটি।