শরাফত সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চৌধুরী জাফরুল্লাহ শরাফত
চৌধুরী জাফরুল্লাহ শরাফত

আজ এবিসি রেডিওর হাস্যরসাত্মক সাপ্তাহিক আয়োজন ‘মেনটস বাত্তি জ্বালাও’-এ আসছেন জনপ্রিয় ধারাভাষ্যকার চৌধুরী জাফরুল্লাহ শরাফত। এই আয়োজনের মাধ্যমে তুলে ধরা হবে ধারাভাষ্য দিতে গিয়ে তাঁর জীবনে ঘটে যাওয়া নানা মজার ঘটনা। 
অনুষ্ঠানটি প্রচারিত হবে রাত ১১টার খবরের পর।
এদিকে, গত ১২ আগস্ট আমেরিকার নিউইয়র্কের কুইন্সের একটি অভিজাত হোটেলে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি চৌধুরী জাফরুল্লাহ শরাফতকে ‘ইন্টারন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড ইউএসএ’ দিয়েছে। অনুষ্ঠানে প্রবাসী বাঙালি ও বিদেশি অতিথিরা উপস্থিত ছিলেন। বিদেশের মাটিতে এটাই তাঁর প্রথম পুরস্কার।