শরীরকে বাগে আনছেন বিয়ন্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিয়ন্স নোয়েলস
বিয়ন্স নোয়েলস

মা হওয়ার পর সবাই একটু মুটিয়েই যান। বিয়ন্স নোয়েলসের শরীরেও বাড়তি মেদ জমেছিল গত বছর জানুয়ারিতে যখন তাঁর মেয়ে ব্লু আইভির জন্ম হলো। এই এক বছর কঠোর পরিশ্রম করে মেদ ঝরিয়ে ফেলেছেন বিয়ন্স।
৩২ বছর বয়সী এই পপতারকা বলেন, ‘বাচ্চা জন্ম দেওয়ার সময় আমার ওজন হয়ে গিয়েছিল ১৯৫ পাউন্ড। পরে ৬৫ পাউন্ড ওজন কমিয়েছি। নিজের শরীরটাকে ফিরে পেতে পাগলের মতো খেটেছি। আমি দেখিয়ে দিতে চেয়েছিলাম, আপনি বাচ্চা নিতেই পারেন। কঠোর পরিশ্রম করলে নিজের শরীরও ফিরে পাওয়া যায়।’ পিটিআই।