শরীরটা বাঁধছেন জ্যাকুলিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আব্বাস মাস্তানের রেস টুতে অভিনয় করছেন জ্যাকুলিন ফার্নান্দেজ। স্বভাবতই ধুন্ধুমার মারপিট থাকছে রেস ছবির এই কিস্তিতেও। সেই মারপিটে হাত লাগাতে হবে জ্যাকুলিনকেও। আর তাই নিয়মিত অনুশীলন করে হাট্টা-কাট্টা করে নিচ্ছেন শরীরটা। একাধিক স্টান্টেও অংশ নিতে হবে এই অভিনেত্রীকে। ছবিটির শুটিং চলছে তুরস্কে। সেখানে নাকি ট্রেইনারের তত্ত্বাবধানে নিবিড় অনুশীলন করছেন জ্যাকুলিন। পাওয়ার ইয়োগা, পাইলেটস, ভিয়েতনামিজ মার্শাল আর্ট, ক্রস ফিট এবং জিমন্যাস্টিকস করতে হচ্ছে তাঁকে নিয়মিত। মিড-ডে।