প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরেণ্য অভিনেত্রী কবরীর বয়স তখন ১৩-১৪ বছর। ক্লাস সেভেনে পড়ছেন। অনেক খুঁজে পরিচালক সুভাষ দত্ত তাঁকে পছন্দ করেন সুতরাং ছবির জন্য। সুভাষ দত্তর মনেও ছিল দ্বিধা, এই মেয়ে পারবে তো? কারণ, কবরীকে একজন গর্ভবতী নারীর চরিত্রে অভিনয় করতে হবে। সব শুনে কান্না জুড়ে দেন তিনি। কবরীকে গর্ভবতী নারীর মতো সাজানোর জন্য মেকআপম্যান আশুতোষকে দায়িত্ব দেন সুভাষ দত্ত। কাজটি কিন্তু নিপুণভাবে করা হয়। কবরী বললেন, ‘আশুকাকা গামছা আর তার ভেতর তুলা দিয়ে পুঁটলি তৈরি করেন। আর ওই পুঁটলিটি আমার পেটের সঙ্গে বেঁধে দেওয়া হয়। খুব অস্বস্তি লেগেছিল। আমি অনেক কেঁদেছিলাম। এ ধরনের চরিত্রে অভিনয় করতে চাইনি। পরে তা দেখে দর্শক অনেক প্রশংসা করেছিলেন। আমি গর্ভবতী না, এটা নাকি কেউ বুঝতেই পারেনি।’ সুতরাং ছিল কবরীর প্রথম ছবি।