শর্ত সাপেক্ষে গাইলেন আলমগীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিত্রনায়ক আলমগীর, তাঁর মেয়ে আঁখি আলমগীর ও চিত্রনায়ক ফারুক
চিত্রনায়ক আলমগীর, তাঁর মেয়ে আঁখি আলমগীর ও চিত্রনায়ক ফারুক

নায়ক আলমগীরকে একনামে সবাই চেনেন। বাংলা সিনেমার একসময়ের জনপ্রিয় এই নায়ক যে ভালো গাইতেও পারেন, সেটা হয়তো অনেকেরই অজানা। সম্প্রতি এক ঘরোয়া অনুষ্ঠানে প্রিয় গানটি গেয়ে শুনিয়েছেন এই নায়ক।

গত শনিবার সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লাবে ছিল ‘মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৬’–পরবর্তী পুনর্মিলনী। ক্লাবের স্যামসন এইচ চৌধুরী মিলনায়তনের এই ঘরোয়া আয়োজনে হাজির হয়েছিলেন মেরিল-প্রথম আলো ২০১৬-এর বিজয়ী, মনোনয়নপ্রাপ্ত শিল্পী ও উপহার তুলে দেওয়া অতিথিসহ সংস্কৃতি ও বিনোদন অঙ্গনের তারকারা। সেখানেই ‘আছেন আমার মোক্তার’ গানটি গেয়ে শোনান আলমগীর।

কুমার বিশ্বজিৎ গাইছেন ‘যেখানেই সীমান্ত তোমার’ গানটি। কি–বোর্ডে ছিলেন শওকত আলী ইমন
কুমার বিশ্বজিৎ গাইছেন ‘যেখানেই সীমান্ত তোমার’ গানটি। কি–বোর্ডে ছিলেন শওকত আলী ইমন

এই অনুষ্ঠানের সঞ্চালক প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক মঞ্চে ডেকে আলমগীরকে গাইতে অনুরোধ করলে তিনি বলেন, ‘এক শর্তে গাইতে পারি, আমার বন্ধু ফারুক যদি এসে আমার সঙ্গে যোগ দেয়। কেননা গোলাপী এখন ট্রেনে ছবির তিনিই নায়ক—আমাদের “লাঠিয়াল”।’ আলমগীরের ডাকে মঞ্চে এসে কণ্ঠ মেলান চিত্রনায়ক ফারুক। আলমগীরের গানের মধ্যেই মঞ্চে উঠে আসেন তাঁর মেয়ে কণ্ঠশিল্পী আঁখি আলমগীর। বাবার সঙ্গে গাইতে চেষ্টা করেন তিনিও।

এই আয়োজনে গান গেয়ে শোনান ইবরার টিপু, শওকত আলী ইমন, আঁখি আলমগীর, শফিক তুহিন, কুমার বিশ্বজিৎ ও শুভ্র দেব।

সংগীতজগতের চেনা মুখ—(বাঁ থেকে) শওকত আলী ইমন, ইমরান, সালমা, শফিক তুহিন, শুভ্র দেব, কিশোর, জয় শাহরিয়ার, ইমন সাহা, সন্দীপন ও ইবরার টিপু
সংগীতজগতের চেনা মুখ—(বাঁ থেকে) শওকত আলী ইমন, ইমরান, সালমা, শফিক তুহিন, শুভ্র দেব, কিশোর, জয় শাহরিয়ার, ইমন সাহা, সন্দীপন ও ইবরার টিপু