শর্মিলা ঠাকুরের অভিনয় ও জিৎ গাঙ্গুলির গান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ১৫ জুলাই দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার বর্ষপূর্তি। দুই দশক পূর্ণ করে চ্যানেলটি পা রাখছে ২১ বছরে। এ উপলক্ষে দিনভর নানা ধরনের আয়োজন করেছে চ্যানেলটি। তবে সন্ধ্যা সাতটায় সরাসরি প্রচারিত হবে ‘শর্মিলা ঠাকুর-জিৎ গাঙ্গুলি-দোয়েল গোস্বামী লাইভ ইন ঢাকা’ শিরোনামের কনসার্ট। এতে ভারতের গুণী অভিনেত্রী শর্মিলা ঠাকুরের একটি বিশেষ পরিবেশনা রয়েছে। তাঁর এই পরিবেশনার ফাঁকে ফাঁকে বাংলাদেশি অভিনেত্রী তারিন, নিপুণ, নাদিয়া ও চাঁদনীর নাচও থাকবে। এ ছাড়া একই অনুষ্ঠানে গাইবেন ভারতের গায়ক জিৎ গাঙ্গুলি ও দোয়েল গোস্বামী। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন দেবাশীষ বিশ্বাস ও আমব্রিন।