শর্মিলা বন্দ্যোপাধ্যায়ের নৃত্যকথন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেঙ্গল ফাউন্ডেশনের উদ্যোগে নৃত্যশিল্পী শর্মিলা বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় ‘শাস্ত্রীয় নৃত্য-উপলব্ধি’ শীর্ষক নৃত্যকথন ও প্রদর্শন অনুষ্ঠিত হবে আজ। মঙ্গলবার সন্ধ্যা সাতটায় ডেইলি স্টার-বেঙ্গল আর্টস প্রিসিঙ্কটে এ অনুষ্ঠানটি হবে। সিরিজভিত্তিক এ অনুষ্ঠানে মণিপুরি নৃত্যকলার উৎপত্তি, ইতিহাসসহ বিভিন্ন ধারা সম্পর্কে আলোচনার পাশাপাশি নৃত্য প্রদর্শনও করা হবে। এ আয়োজনে শর্মিলা বন্দ্যোপাধ্যায়সহ ১৫ জন নৃত্যশিল্পী থাকবেন।
বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে একটি পরিচিত নাম শর্মিলা বন্দ্যোপাধ্যায়। তিনি শুধু একজন নৃত্যশিল্পীই নন, একজন শিক্ষিকাও। দেশে-বিদেশে বিভিন্ন অনুষ্ঠানে নৃত্য পরিবেশনের পাশাপাশি নৃত্যবিষয়ক অনেক কর্মশালাতেও যোগদান করেছেন। মণিপুরি নর্তনালয় থেকে তিনি ‘নর্তনবিশারদ’ উপাধি অর্জন করেন। বর্তমানে শর্মিলা বন্দ্যোপাধ্যায় ছায়ানট সংগীত বিদ্যায়তনে নৃত্যকলা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।