শল্যচিকিৎসক আর রাজাকারের গল্প
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মির্জা সাহেবের মস্তিষ্কে টিউমার ধরা পড়েছে। মুমূর্ষু অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় স্নায়ু-শল্যচিকিৎসক সফিকউদ্দিন আহমেদের কাছে। মির্জা সাহেবকে চিনতে পারেন চিকিৎসক। মুক্তিযুদ্ধের সময় মির্জা সাহেব ছিলেন রাজাকার। সফিকউদ্দিন আহমেদের বাবাকে ধরে নিয়ে হত্যা করেন তিনি। এখন মির্জা সাহেবের চিকিৎসা নিয়ে সিদ্ধান্ত নিতে পারছেন না তিনি। এমনই গল্প নিয়ে তৈরি হয়েছে নাটক একজন শল্যচিকিৎসকের গল্প। এটি রচনা ও পরিচালনা করেছেন আকরাম খান। অভিনয় করেছেন সজল, সারিকা, পীযূষ বন্দ্যোপাধ্যায়, ইনামুল হকসহ অনেকে। সম্প্রতি রুশ সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত হলো নাটকটির উদ্বোধনী প্রদর্শনী। স্বাধীনতা দিবসে দেশ টিভিতে প্রচারিত হবে নাটকটি।