শশীর নতুন ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শশীর প্রথম চলচ্চিত্র সুচন্দা পরিচালিত হাজার বছর ধরে। এতে টুনি চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে নিয়ে খিজির হায়াত খান তৈরি করেন অস্তিত্বে আমার দেশ। এ ছবিতে মতিউর রহমানের স্ত্রী মিলি রহমানের চরিত্রে অভিনয় করেন শশী। তাঁর তৃতীয় চলচ্চিত্র মোরশেদুল ইসলাম পরিচালিত বৃষ্টির দিন। এরই মধ্যে এ ছবির কিছু কাজ সম্পন্ন হয়েছে। এবার শশী অভিনয় করবেনসুয়াচান পাখি ছবিতে। তাঁর সঙ্গে এ ছবিতে আরও অভিনয় করবেন মিলন ও নওশীন। শশী বলেন, ‘আমার প্রথম দুটি ছবিই দর্শকদের কাছে প্রশংসিত হয়েছে। এরপর আমি কিন্তু ঢালাওভাবে চলচ্চিত্রে কাজ করিনি। একটু দেখেশুনে ও বুঝে তবেই সিদ্ধান্ত নিচ্ছি। কাজের মানটা ধরে রাখার চেষ্টা করছি।’ তবে চলচ্চিত্রে অভিনয়ের চেয়ে শশী এখন নাটক নিয়েই বেশি ব্যস্ত। ছবির পরিচালক শফিকুল ইসলাম জানান, ১৪ মে থেকে শুরু হবে সুয়াচান পাখি ছবির কাজ।