শশীলজের সামনে ‘ইত্যাদি’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবারের ইত্যাদি অনুষ্ঠানটি ধারণ করা হয়েছে ময়মনসিংহের ঐতিহাসিক শশীলজের সামনে। ময়মনসিংহের লোকধারায় নবজাতক শিশুকে নিয়ে দাদা-দাদি আর নানা-নানি যে আনন্দগান গেয়ে উৎসব করতেন—তেমনি একটি বিষয় নিয়ে যুগল কণ্ঠে গান গেয়েছেন সামিনা ও ফাহমিদা। রয়েছে বিদ্রূপাত্মক গান, মহুয়ার গান, গারো সম্প্রদায়ের গান, ময়মনসিংহের মৌলিক গানের অংশ নিয়ে তৈরি গানের সঙ্গে নাচ, কুদ্দুস বয়াতীর গান, বিভিন্ন সামাজিক অসংগতি ও সমসাময়িক ঘটনাবলি নিয়ে নাট্যাংশ, মামা-ভাগনে পর্ব, পরিবেশদূষণ ও ট্রেনযাত্রীদের নিরাপত্তা বিঘ্নকারী ঘটনা নিয়ে সচেতনতামূলক প্রতিবেদনসহ অন্যান্য নিয়মিত বিভাগ। গ্রন্থনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। বিটিভিতে আজ রাত আটটার বাংলা সংবাদের পর প্রচারিত হবে ম্যাগাজিন অনুষ্ঠানটি। বিজ্ঞপ্তি।