শহরতলীর ‘বরাবর শহরতলী’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসেছে শহরতলী ব্যান্ডের অ্যালবাম বরাবর শহরতলী। শহরতলীর কণ্ঠশিল্পী গালিব বললেন, ‘আমরা রক ধাঁচের গান করি। বরাবর শহরতলী অ্যালবামে আমরা থিয়েট্রিক্যাল রক ধারা নিয়ে কাজ করেছি। আমাদের শহুরে জীবনযাত্রা, ভাবনা—এ বিষয়গুলোই উঠে এসেছে গানগুলোতে।’ অ্যালবামের গানের সংখ্যা ১০টি। শহরতলী ব্যান্ডের সঙ্গে আছেন মিশু (ভোকাল, গিটার), গালীব (ভোকাল, আবৃত্তি), সনি (ড্রামস), বিদ্যুত্ (লিড গিটার) ও তপন (বেস গিটার)। অ্যালবামটি বাজারে এনেছে অবনী মিউজিক ওয়ার্ল্ড।