শহরবানুর বিজয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবারের কান চলচ্চিত্র উৎসবের ডিরেক্টরস ফোর্টনাইট বিভাগে প্রধান পুরস্কারটি জিতেছে আফগান নির্মাতা শহরবানু সাদাতের ছবি ‘উলফ অ্যান্ড শিপ’। আফগানিস্তানের প্রথম নারী নির্মাতা হিসেবে এই পুরস্কার জিতলেন শহরবানু। আফগানিস্তানের মেষপালক শিশুদের ঘিরে এই সিনেমার গল্প।
ছবিটি আফগানিস্তানের গল্প হলেও শুটিং হয়েছে মূলত তাজিকিস্তানে। এর আগে সিনেফন্ডেশন বিভাগে প্রদর্শিত হয়েছিল আফগানিস্তানের এই নারী নির্মাতার ছবি।
ডিরেক্টরস ফর্টনাইট কান উৎসবের একটি প্যারালাল বা একইসঙ্গে চলমান বিভাগ।