শহরে 'অ্যাংরি বার্ডস'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল ২০ মে বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে এ বছরের সবচেয়ে প্রতীক্ষিত অ্যানিমেশন ছবি দ্য অ্যাংরি বার্ডস মুভি। জনপ্রিয় ভিডিও গেমস ‘অ্যাংরি বার্ডস’-এর চরিত্রগুলো নিয়ে নির্মিত ছবিটি একই দিনে মুক্তি পাবে বাংলাদেশেও। ঢাকার স্টার সিনেপ্লেক্সে ছবিটি আগামীকাল শুক্রবার থেকে প্রদর্শিত হবে। অ্যানিমেশন এই ছবিটি পরিচালনা করেছেন ক্লে কেটিস ও ফারগাল রেইলি। এর নির্মাতা আশা করছেন, ভিডিও গেমসটির মতো দ্য অ্যাংরি বার্ডস মুভিও সাড়া ফেলবে বিশ্বব্যাপী।