শহরের গল্প নিয়ে ‘জাদুর শহর’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবার দীর্ঘ ধারাবাহিক নাটক নির্মাণ করছেন নূরুল আলম আতিক। নাম জাদুর শহর। আতিক জানালেন, ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে থাকা ভিন্ন ভিন্ন স্তরের মানুষের বেঁচে থাকার নিজস্ব জাদু-বাস্তবতা নিয়ে এই নাটকের গল্প।আতিক বললেন, ‘আমাদের অডিও ভিজ্যুয়ালে এই শহরের প্রতিফলন থাকে খুব কম, তাও অনেকটা ব্যাকড্রপ হিসেবে। জাদুর শহর নাটকে আমাদের চেষ্টা থাকবে এই ঢাকা শহরের সঙ্গে শহরবাসীর সম্পর্কটা রচনা করা; যাতে এই শহরকে নিজের করে নিতে পারি, ভালোবাসতে পারি।’নাটকটি যৌথভাবে লিখছেন নূরুল আলম আতিক ও মাতিয়া বানু। চিত্রনাট্য তৈরির দলে আরও আছেন মীর সামী, গোলাম রাব্বানী, আনন্দ, ফাহমিদা প্রমুখ। সম্প্রতি নাটকটির প্রথম ৩৩ পর্বের দৃশ্য ধারণ করা হয়েছে। নাটকটি আতিক তৈরি করেছেন চ্যানেল টোয়েন্টিফোরের জন্য।