শহিদ কবিরকে নিয়ে প্রামাণ্যচিত্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেঙ্গল গ্যালারিতে গত ১২ মার্চ থেকে চলছে শিল্পী শহিদ কবিরের শিল্পকর্ম প্রদর্শনী ‘তোমার পরে ঠেকাই মাথা’। এ উপলক্ষে গতকাল সোমবার সন্ধ্যা ছয়টায় গ্যালারিতে শিল্পীর জীবন ও শিল্পসাধনা নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র শহিদ কবির : প্রান্তিকতার রূপকার-এর উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়। বেঙ্গল ফাউন্ডেশন নিবেদিত ৬০ মিনিটের প্রামাণ্যচিত্রটি পরিকল্পনা ও পরিচালনা করেছেন এন. রাশেদ চৌধুরী। প্রদর্শনীটি শেষ হবে আজ ।