শহিদ কবিরের শিল্পকর্মের স্লাইড শো আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পী শহিদ কবিরের শিল্পকর্মের একটি বিশেষ স্লাইড শো হবে আজ শনিবার বিকেল পাঁচটায় ধানমন্ডির বেঙ্গল গ্যালারিতে। এতে শিল্পীর ‘লালন সিরিজে’র কিছু মূল শিল্পকর্মও প্রদর্শিত হবে।
অনুষ্ঠানে আলোচনা করবেন বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর, নজরুল ইসলাম, সামসুল ওয়ারেস ও মইনুদ্দীন খালেদ।