শহিদুল হোসেন হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৌতুক অভিনেতা শহিদুল হোসেন গুরুতর অসুস্থ। ল্যাবএইড হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে তাঁর চিকিৎসা চলছে। তাঁর চিকিৎসক এস জামান জানান, শহিদুল হোসেনের হার্টের অবস্থা খুবই খারাপ। পাশাপাশি যকৃৎ ও ফুসফুস প্রয়োজনীয় কাজ করতে পারছে না। ফলে খুব দ্রুতই তাঁর স্বাস্থ্যের অবনতি হয়েছে। ১৭ মে শহিদুল হোসেন এই হাসপাতালে ভর্তি হয়েছেন।শহিদুল হোসেন বিটিভিতে যদি কিছু মনে না করেন, ঝলক এবং ইত্যাদিতে দীর্ঘদিন কৌতুক পরিবেশন করেছেন। এ ছাড়া অসংখ্য টিভি নাটক ও চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন। নাটকের দল ব্যতিক্রমের তিনি সভাপতি।