শহীদ আলতাফ মাহমুদ পদক পাচ্ছেন সুধীন দাশ ও বিপুল ভট্টাচার্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অন্তর্ধান দিবস উপলক্ষে শহীদ আলতাফ মাহমুদকে আজ স্মরণ করা হবে গানে, কবিতায়, স্মৃতিকথায় আর পদক দেওয়ার মধ্য দিয়ে। মুক্তিযুদ্ধ জাদুঘরে এ অনুষ্ঠানের আয়োজন করেছে আলতাফ মাহমুদ ফাউন্ডেশন। এবার ‘শহীদ আলতাফ মাহমুদ পদক’ দেওয়া হবে সুধীন দাশ ও বিপুল ভট্টাচার্যকে। সঙ্গে প্রত্যেককে দেওয়া হবে ১০ হাজার টাকা। অনুষ্ঠান শুরু হবে বিকেল চারটায়।