শহীদ আলতাফ মাহমুদ স্মৃতি পদক পাচ্ছেন দুই গুণী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১৫ সালের শহীদ আলতাফ মাহমুদ স্মৃতি পদক ঘোষণা করা হয়েছে। এ বছর পদক পাচ্ছেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক ও সংগীত পরিচালক আলাউদ্দিন আলী।
আগামী রোববার সন্ধ্যা ছয়টায় মুক্তিযুদ্ধ জাদুঘরে দুই গুণী ব্যক্তিত্বের হাতে পদক তুলে দেওয়া হবে—জানালেন শহীদ আলতাফ মাহমুদের মেয়ে শাওন মাহমুদ।
পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এবং বিশেষ অতিথি থাকবেন সালাউদ্দিন জাকি। ফাউন্ডেশনের সব সদস্যের মতামত অনুযায়ী পদকপ্রাপ্ত প্রত্যেক গুণীকে একটি সম্মাননা স্মারক, উত্তরীয় এবং ১০ হাজার টাকা প্রদান করা হবে বলে শাওন মাহমুদ জানান।