শহীদ কাদরীর কবিতার আবৃত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শহীদ কাদরী
শহীদ কাদরী

প্রয়াত কবি শহীদ কাদরীর কবিতা আবৃত্তি করবে ‘চারুকণ্ঠ আবৃত্তি সংসদ’। আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় গণগ্রন্থাগারের সেমিনার কক্ষে বসবে এ আবৃত্তি আসর।
বিভিন্ন কবির কবিতা নিয়ে দলটির নিয়মিত ত্রৈমাসিক আয়োজন ‘বিনম্র রোদের ছায়া’। আজকের ২২ তম পর্বে থাকবে বাংলাদেশের প্রখ্যাত প্রয়াত কবি শহীদ কাদরীর কবিতা। চারুকণ্ঠের আবৃত্তিশিল্পীদের পাশাপাশি কবিতা আবৃত্তি করবেন সুবর্ণা আরফিন, শরীফ মজুমদার ও আনোয়ার পারভেজ। অনুষ্ঠানে শহীদ কাদরীকে নিয়ে আলোচনা করবেন তরুণ কবি ওবায়েদ আকাশ। সভাপতি থাকবেন চারুকণ্ঠ আবৃত্তি সংসদের সভাপতি নিরঞ্জন অধিকারী। অনুষ্ঠানটি সবাই উপভোগ করতে পারবেন।