শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে প্রামাণ্য অনুষ্ঠানমালা
শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে প্রামাণ্য অনুষ্ঠানমালা নির্মাণ করেছেন সুশান্ত শুভ। নাম জীবন মরণের সীমানা ছাড়ায়ে। বিটিভিতে ৪ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন রাত আটটার বাংলা সংবাদের পর দেখানো হচ্ছে অনুষ্ঠানটি। সুশান্ত শুভ জানিয়েছেন, ২১ ডিসেম্বর থেকে অনুষ্ঠানটি বিটিভিতে দেখানো শুরু হয়েছে। প্রতিটি পর্বের দৈর্ঘ্য ২৫ মিনিট। আর প্রতিটি পর্বে একেকজন শহীদ বুদ্ধিজীবীর জীবনের নানা দিক তুলে ধরা হয়েছে। থাকছে বুদ্ধিজীবীদের জীবন, কর্ম, রচনা ও তাঁদের অবদান। শহীদ বুদ্ধিজীবীদের মধ্যে আছেন অধ্যাপক আনোয়ার পাশা, অধ্যাপক রাশিদুল হাসান, ঔপন্যাসিক-সাংবাদিক শহীদুল্লা কায়সার, ড. গোবিন্দচন্দ্র দেব, অধ্যাপক মুনীর চৌধুরী, ধীরেন্দ্রনাথ দত্ত, লুৎফুন্নাহার হেলেন, অধ্যাপক গিয়াস উদ্দিন আহমেদ, রণদা প্রসাদ সাহা, ডা. আলীম চৌধুরী, ডা. ফজলে রাব্বি, অধ্যাপক জ্যোতির্ময় গুহঠাকুরতা, সাংবাদিক সিরাজুদ্দীন হোসেন ও অধ্যাপক মোফাজ্জল হায়দার চৌধুরী।