শহীদ মিনারে একুশের অনুষ্ঠানমালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত অমর একুশের অনুষ্ঠান। গতকাল এ আয়োজনে দলীয় সংগীত পরিবেশন করে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ও ভিন্নধারা। একক কণ্ঠে গান শোনান কানন বালা সরকার, আকরামুল ইসলাম ও শান্তা সরকার। আবৃত্তি পরিবেশন করে স্বরবৃত্ত ও সাম্প্রতিক। একক আবৃত্তি পরিবেশন করেন অলোক বসু, মাসুম আজিজুল বাসার ও কাজী মাহতাব সুমন। ছিল শিশু-কিশোর পরিবেশনা। বৃন্দ নৃত্য পরিবেশন করে জাগো আর্ট সেন্টার ও ভোরের পাখি নৃত্যকলা কেন্দ্র।
আজ বুধবার অষ্টম দিনের অনুষ্ঠান শুরু হবে বিকেল সাড়ে চারটায়।