শহীদ মিনারে প্রতিদিন পথনাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের আয়োজনে গত মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয়েছে পথনাট্যোৎসব। উৎসবের দ্বিতীয় দিনে খেয়ালী নাট্যগোষ্ঠী মঞ্চস্থ করে নাটক রক্তাক্ত ফাগুন। গতকাল মঞ্চস্থ হওয়া অন্য নাটকগুলোর মধ্যে ছিল মমতাজউদ্দীনের রচনা ও আইরিন পারভীনের নির্দেশনায় থিয়েটার আরামবাগের ফলাফল নিম্নচাপ, আমিনুল হকের রচনা ও নির্দেশনায় মুক্তালয় নাট্যাঙ্গন পরিবেশন করে ঘুন, ফয়সাল আহমেদের রচনা ও নির্দেশনায় নাট্যযোদ্ধা পরিবেশন করে বুদ্ধি, আশিক সুমনের রচনা ও নির্দেশনায় গতি থিয়েটার পরিবেশন করে বাজিকর।
এ বছর জাতীয় পথনাট্যোৎসব ৩২ বছরে পদার্পণ করল। ‘মূল্যবোধের অবক্ষয় রুখব, মানবিক সমাজ গড়ব’ স্লোগানে এ উৎসব চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। ঢাকা ও ঢাকার বাইরের মোট ৪০টি দল অংশ নিয়েছে উৎসবে।