শহীদ মুনীর চৌধুরী ও অমলেন্দু বিশ্বাস স্মরণে অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহীদ মুনীর চৌধুরী ও অমলেন্দু বিশ্বাস স্মরণে বাংলাদেশ শিল্পকলা একাডেমী আয়োজন করেছে আলোচনা ও নাট্যানুষ্ঠান। ২৮ জুন সন্ধ্যা ছয়টায় জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে শহীদ মুনীর চৌধুরী স্মরণে আয়োজিত অনুষ্ঠানে আলোচনায় অংশ নেবেন শামসুজ্জামান খান, লিয়াকত আলী লাকী ও ইসরাফিল শাহীন। সভা শেষে মোহাম্মদ জসীম উদ্দিনের নির্দেশনায় মঞ্চস্থ হবে শহীদ মুনীর চৌধুরী রচিত দণ্ড নাটকটি।অমলেন্দু বিশ্বাস স্মরণে আলোচনা ও আলেখ্যানুষ্ঠান হবে ২৯ জুন বিকেল পাঁচটায়। আলোচনায় অংশ নেবেন লিয়াকত আলী লাকী, এস এম মহসীন, জ্যোৎস্না বিশ্বাস ও মিলন কান্তি দে।