শহীদ-শুভমিতার গানে মোনালিসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এক জীবন’খ্যাত গায়ক শহীদের গানের ভিডিওচিত্রের মডেল হচ্ছেন ছোটপর্দার জনপ্রিয় মডেল-অভিনেত্রী ও নৃত্যশিল্পী মোজেজা আশরাফ মোনালিসা। প্রথম আলো ডটকমের সঙ্গে আলাপকালে মিউজিক ভিডিওতে কাজ করার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।এ প্রসঙ্গে আজ শনিবার মোনালিসা বলেন, ‘শহীদ ভাইয়ের সঙ্গে আমার সম্পর্কটা পারিবারিক। উনি আমার বড় ভাইয়ের মতো। কিছুদিন ধরেই উনি চাইছিলেন আমি যেন তাঁর গানের ভিডিওচিত্রটিতে মডেল হিসেবে কাজ করি। দ্বৈতকণ্ঠের এ গানটির আরেকজন শিল্পী হলেন শুভমিতা; যিনি আমার অসম্ভব পছন্দের। শহীদ ভাই ও শুভমিতা—দুজন পছন্দের মানুষ যখন একই গানে, তখন কি কাজটি না করে পারা যায়?’মোনালিসা আরও বলেন, ‘এর আগে শহীদ ভাই শুভমিতার কণ্ঠে গাওয়া ‘এক জীবন’ গানটির মিউজিক ভিডিও আমার দেখা হয়েছে। অনেক যত্ন নিয়ে তৈরি করা হয়েছে গানটির মিউজিক ভিডিও। ‘এক জীবন’ গানটির ভিডিও আমাকে এ গানে মডেল হতে অনুপ্রাণিত করেছে।’কবে নাগাদ মিউজিক ভিডিওর শুটিং শুরু হবে—এ প্রসঙ্গে মোনালিসা বলেন, ‘মিউজিক ভিডিও নিয়ে আজ শনিবার আমরা চূড়ান্ত আলাপ করব। আজকের মধ্যেই সিদ্ধান্ত হবে কবে নাগাদ আমরা কাজটি করব।’প্রসঙ্গত, মোনালিসা সর্বশেষ প্রায় বছর ছয়েক আগে এ সময়ের আরেক জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক হাবিব ওয়াহিদের একটি গানের মিউজিক ভিডিওতে কাজ করেছিলেন। বর্তমান কাজ প্রসঙ্গে মোনালিসা জানিয়েছেন, সামনের ঈদের জন্য বেশ কয়েকটি নাটকের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। কথা প্রসঙ্গে তিনি বলেন, ‘এবারের ঈদে ভালো কয়েকজন নির্মাতার ভালো কয়েকটি নাটকে অভিনয় করছি। এরই মধ্যে দেশের বাইরে থেকে নাটকের শুটিং করে এসেছি।’