শহীদকে ‘না’ বললেন প্রিয়াঙ্কা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয়াঙ্কাহীন শহীদ! তা-ও আবার নিজের জন্মদিনের পার্টিতে! আমন্ত্রিত অতিথিদের অনেকেই ভূত দেখে চমকে ওঠার মতো তাকিয়ে ছিলেন শহীদ কাপুরের দিকে। ফুরসত পেলেই একে অন্যকে ছেড়ে থাকতে পারেন না যাঁরা, কাছাকাছি থাকার জন্য বাড়ি নিয়েছিলেন পাশাপাশি, সেই জুটির বাঁধনই কিনা আলগা হওয়ার জোগাড়! অতিথিদের এমন প্রশ্নবোধক দৃষ্টির সামনে যথেষ্ট সামলে চলেছেন শহীদ। জানা গেছে, প্রেমিকপ্রবরকে এড়াতেই প্রিয়াঙ্কা চোপড়া কয়েক দিন আগে যুক্তরাষ্ট্রে উড়াল দিয়েছেন। শহীদ-প্রিয়াঙ্কা জুটির ঘনিষ্ঠ এক বন্ধু জানান, শহীদ তাঁর একান্ত আবেগ-অনুভূতিগুলো প্রকাশ করেন না। প্রিয়াঙ্কা ঠিক এর উল্টো। মতবিরোধের শুরু এখান থেকেই। শোনা গেছে, নিজের জন্মদিনের অনুষ্ঠানে প্রিয়াঙ্কাকে আনতে বহু অনুনয়-বিনয় করেছেন শহীদ। কিন্তু কিছুতেই মন গলেনি দেবীর। ওয়েবসাইট।