শহীদুল্লা কায়সারকে নিয়ে প্রামাণ্যচিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহীদ সাংবাদিক, সাহিত্যিক ও রাজনীতিবিদ শহীদুল্লা কায়সারের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র শহীদুল্লা কায়সার—সংশপ্তক-এর উদ্বোধনী প্রদর্শনীর আয়োজন করা হয়েছে আজ শুক্রবার। প্রদর্শনীতে প্রধান অতিথি থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বিশেষ অতিথি বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। আলোচক থাকবেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান ও মুক্তিযুদ্ধ জাদুঘরের সম্মানিত ট্রাস্টি ড. সারোয়ার আলী।
আলোচনার পর থাকবে প্রামাণ্যচিত্রটির প্রদর্শনী। বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে বিকেল চারটায় শুরু হবে এই অনুষ্ঠান।