শহীদুল্লাহ ফরায়েজী-বারী সিদ্দিকী সংগীতসন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আধ্যাত্মিক গানের জনপ্রিয় গীতিকবি শহীদুল্লাহ ফরায়েজী ও বংশীবাদক-কণ্ঠশিল্পী বারী সিদ্দিকী জুটিকে নিয়ে ২৬ জানুয়ারি সন্ধ্যায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ভিন্নমাত্রার এক সংগীতসন্ধ্যা। ওই দিন সন্ধ্যায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে আয়োজিত এই গানের অনুষ্ঠানের উদ্বোধন করবেন আরেক সংগীতব্যক্তিত্ব সৈয়দ আব্দুল হাদী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযোদ্ধা জয়নুল আবেদীন, সংগীতশিল্পী ফাতেমা-তুজ-জোহরা, কৃষকনেতা শামসুল হক রেজা, আবৃত্তিশিল্পী হাসান আরিফসহ অনেকে। আয়োজক সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে শহীদুল্লাহ ফরায়েজীর লেখা বেশ কয়েকটি গান পরিবেশন করবেন বারী সিদ্দিকী। ‘আমরা সূর্যমুখী’ সংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে।