শহীদের নাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউড অভিনেতাদের মধ্যে হূতিক রোশনের পর নাচে যিনি পারদর্শী, তিনি শহীদ কাপুর। ভক্তদের কাছে তরুণ এই অভিনেতার অন্য রকম কদর রয়েছে। এবার তিনি একা নন, বাবা পঙ্কজ কাপুরও এসে যোগ দিয়েছেন তাঁর সঙ্গে। তবে তিনি ছেলের সঙ্গে নাচবেন না। মৌসম ছবিতে একটি গানের দৃশ্যে নাচের মুদ্রা দেখিয়ে দেবেন। সম্প্রতি ছবিটির পরিচালক-প্রযোজকের সঙ্গে এমনই কথা হয়েছে পঙ্কজ কাপুরের। ছবির প্রযোজক শীতল তালওয়ার বললেন, ‘শহীদের ভক্তদের আমরা হতাশ করতে চাই না। তাই শহীদকে তাঁর ভালো নাচটাই নাচতে হবে।’ ওয়েবসাইট।