শহুরে সংস্কৃতিতে ‘হাওয়া বদল’
গণসংস্কৃতির জোয়ারে ভাসছে নগরজীবন। তা থেকে বেরিয়ে আসার উদ্যোগ নিয়েছে রেডিও এবিসি। লোক-সংস্কৃতির মূলধারার সঙ্গে শ্রোতাদের পরিচয় করিয়ে দিতে আয়োজন করেছে নতুন অনুষ্ঠান। নাম হাওয়া বদল। এর মধ্য দিয়ে লোকগানের হারিয়ে যাওয়া গৌরব ফিরিয়ে আনার চেষ্টায় আছে অনুষ্ঠানটির আয়োজকেরা। অনুষ্ঠানটির প্রযোজক শারমীন আহমেদ বলেন, ‘আমাদের লোকসংস্কৃতির ভান্ডারটা বিশাল। কিন্তু তা এখন হারিয়ে যেতে বসেছে। আমরা এমন একটি অনুষ্ঠানের কথা ভেবেছিলাম, যা বাংলাদেশের লোকগানকে বাঁচিয়ে রাখতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। তা ছাড়া বাংলাদেশের লোকগানকে এ প্রজন্মের কাছে যথাযথভাবে তুলে ধরারও একটা ভাবনা আছে আমাদের।’ তিনি আরও বলেন, ‘আনুষ্ঠানে লোকগানগুলো এমনভাবে উপস্থাপন করা হয়, যাতে তরুণ প্রজন্ম পার্থক্যটা বুঝতে পারে। এ ছাড়া এ অনুষ্ঠানে আরও উপস্থিত থাকেন লোকগানের গবেষক ড. মাহবুব পিয়াল। তিনি লোকগানের ওপরই পিএইচডি করেছেন।হাওয়া বদল অনুষ্ঠানটি প্রতি শুক্রবার বিকেল তিনটার খবরের পর প্রচারিত হয়।