শাইখ সিরাজ গোল্ডেন জুবিলি অ্যাওয়ার্ডে ভূষিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ অক্টোবর রোববার রাতে লন্ডনের পার্ক প্লাজা ওয়েস্ট মিনিস্টার হোটেলে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্যাপিত হলো ব্রিটিশ বাংলাদেশিদের প্রাচীনতম সংগঠন বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের ৫০ বছর পূর্তি ও গোল্ডেন জুবিলি উৎসব। বাংলাদেশের কৃষি অর্থনীতি ও গণমাধ্যমে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজকে দেওয়া হয় বিসিএ গোল্ডেন জুবিলি অ্যাওয়ার্ড। তাঁর সঙ্গে এই বিশেষ সম্মাননা পান ব্রিটেনের নবনির্বাচিত বাংলাদেশি সাংসদ রুশনারা আলি, ব্রিটেনের আরেক এমপি অ্যানি মাইন এবং প্রয়াত তারা মিয়া খান। অনুষ্ঠানে ১১ জন ব্রিটিশ বাংলাদেশি রেস্টুরেন্ট-মালিককে দেওয়া হয় ক্যাটারার্স অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড। জমকালো ওই অনুষ্ঠানে যোগ দেন ব্রিটেনের বেশ কজন মন্ত্রী, এমপি, মিডিয়া-ব্যক্তিত্ব, স্বনামধন্য ব্যবসায়ী, ব্রিটিশ সেলিব্রেটিসহ বাঙালি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবাসীকল্যাণমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী।