শাইনডাউন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিলবোর্ড-সেরা ১০ রক গানের তালিকায় এ সপ্তাহে তৃতীয় স্থান দখল করে আছে শাইনডাউন-এর ‘বুলি’ গানটি। টানা ১২ সপ্তাহ ধরে গানটি বিলবোর্ডের বিভিন্ন ধারার তালিকায় স্থান করে নিয়েছে। তাদের নতুন অ্যালবামের এ গান তাদের সাফল্য আরেকবার শ্রোতাদের সামনে তুলে ধরল। আজ আমরা ‘শাইনডাউন’ সম্পর্কে কিছু তথ্য তুলে ধরব।‘শাইনডাউন’ হলো আমেরিকার একটি রক ধারার ব্যান্ড। তাদের যাত্রা শুরু হয়েছিল ২০০১ সালে। ব্যান্ডটি যাঁদের দিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল, তাঁদের মধ্যে ছিলেন ব্রেন্ট স্মিথ, ব্র্যাড স্টুয়ার্ট, জেসিন টড ও ব্যারি কের্চ। ভোকাল হিসেবে ব্যান্ডটির জন্মলগ্ন থেকে আছেন ব্রেন্ট স্মিথ। প্রথম দিকে ব্র্যাড স্টুয়ার্ট বেজিস্ট হিসেবে থাকলেও বর্তমানে আছেন এরিক বেজ। গিটারিস্ট হিসেবে শুরুতে ছিলেন জেসিন টড। তবে বর্তমান গিটারিস্ট হলেন জাক মায়ার্স। আর ড্রামার হিসেবে সেই শুরু থেকেই আছেন ব্যারি কের্চ।শাইনডাউন ব্যান্ডটি শুরু থেকেই রক ধারার গান করে আসছে। তারা রকের বিভিন্ন উপধারা নিয়েও কাজ করছে। তাদের সংগীতে হার্ড রক, পোস্ট গ্রাজও রক, অল্টারনেটিভ মেটাল, অল্টারনেটিভ রক, সাউডার্ন রক, ন্যু-মেটাল, হেভি মেটাল প্রভৃতি ধারার ছাপ বিদ্যমান। তাই তাদের গান বেশ বৈচিত্র্যময়। এখন পর্যন্ত শাইনডাউন যেসব অ্যালবাম বের করেছে তা হলো: লিভ এ হুইস্পার (২০০৩) আস অ্যান্ড দেম (২০০৫) দ্য সাউন্ড অব ম্যাডনেস (২০০৮) অ্যামারিলিস (২০১২)এই চার অ্যালবাম বের করার পাশাপাশি এগুলোর বিভিন্ন গান তারা সিঙ্গেল হিসেবে বের করেছে। এখন পর্যন্ত তারা ১৪টি সিঙ্গেল বের করেছে। শাইনডাউন ব্যান্ডটির এখন পর্যন্ত সারা বিশ্বে ছয় মিলিয়ন কপির ওপরে অ্যালবাম বিক্রি হয়েছে। শাইনডাউন ব্যান্ডটির বিভিন্ন সময়ের সবচেয়ে জনপ্রিয় গানগুলোর মধ্যে আছে— ‘ফ্লাই ফ্রেম দ্য ইনসাইড’ (লিভ এ হুইস্পার) ‘বার্নিং ব্রাইট’ (লিভ এ হুইস্পার) ‘৪৫’ (লিভ এ হুইস্পার) ‘সেভ মি’ (আস অ্যান্ড দেম) ‘আই ডেয়ার ইউ’ (আস অ্যান্ড দেম) ‘হিরোজ’ (আস অ্যান্ড দেম) ‘ডিভোর’ (দ্য সাউন্ড অব ম্যাডনেস) ‘সেকেন্ড চান্স’ (দ্য সাউন্ড অব ম্যাডনেস) ‘দ্য ক্রো অ্যান্ড দ্য বাটারফ্লাই’ (দ্য সাউন্ড অব ম্যাডনেস) ‘বুলি’ (অ্যামারিলিস)তাদের দ্বিতীয় অ্যালবামের গান ‘আই ডেয়ার ইউ’ আমেরিকান আইডল প্রতিযোগিতার ‘ক্রিস ডট্রি’ পরিবেশন করে খুবই প্রশংসিত হয়েছেন। এ ছাড়া এই গান ‘ডব্লিউ-ডব্লিউ-ই রেসলম্যানিয়া-২২’-এর আবহসংগীত ছিল। তাদের তৃতীয় অ্যালবামে ‘ডিভোর’ গানটি ছিল ডব্লিউ-ডব্লিউ-ই-এর নাইট অব চ্যাম্পিয়নস ২০০৮-এর থিমসং। আবহ সংগীত ডিভোর গানটি ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত ফাইনাল ডেসটিনেশন নামের চলচিত্রের আবহসংগীতের একটি অংশ। ‘সাউন্ড অব ম্যাডনেস’ গানটি ডব্লিউ-ডব্লিউ-ই রেসলম্যানিয়া-২৫-এর অন্যতম রেসলার দ্য আন্ডারটেকার (শন মাইকেলস)-এর বিজ্ঞাপনমূলক রিভিউেয়ের জন্য ব্যবহূত হয়েছিল।তাদের এই তৃতীয় অ্যালবাম দ্য সাউন্ড অব ম্যাডনেস তাদের সাফল্যের এক অন্যতম মাইলফলক। অ্যালবামটির ‘সেকেন্ড চান্স’ গানটি এখন পর্যন্ত ডাবল প্লাটিনাম সার্টিফিকেটপ্রাপ্ত। গানটি বিলবোর্ড হট ১০০-এর মধ্যে তাদের স্থান করে দেয়। এই ১০০ গানের তালিকার মধ্যে তারা সপ্তম স্থান অর্জন করে, যদিও ব্যান্ডের সদস্যরা গানটি নিয়ে মোটেই আশাবাদী ছিলেন না।শাইনডাউন ব্যান্ডটির নতুন অ্যালবাম সফলভাবে যাত্রা শুরু করেছে। মাত্র ১১ বছরেই যে প্রতিশ্রুতিশীলতা তাঁরা দেখিয়েছেন, ভবিষ্যতে শ্রোতারা এই ব্যান্ডের কাছ থেকে নিশ্চয়ই আরও অনেক ভালো গান উপহার পাবেন। যাঁরা শাইনডাউনের গান এখনো শোনেননি, অবশ্যই শুনবেন। মনোয়ারুল হকসূত্র: ওয়েবসাইট