শাওনের ‘মাঝে মাঝে তব দেখা পাই’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাওন এবার রবীন্দ্রসংগীত গেয়েছেন। তাঁর এই অ্যালবামের নাম মাঝে মাঝে তব দেখা পাই। শাওন জানালেন, এরই মধ্যে অ্যালবামের বেশির ভাগ কাজ শেষ হয়েছে। অ্যালবামের সংগীতায়োজন করছেন ইমন সাহা। এখানে শাওন রবীন্দ্রসংগীতের প্রেম, পূজা আর প্রকৃতি (বর্ষা) পর্যায়ের আটটি গান করছেন। শাওন বললেন, ‘বিভিন্ন সময় নাটকে কোনো বাদ্যযন্ত্র ছাড়া খালি কণ্ঠে রবীন্দ্রসংগীত গেয়েছি। তা শুনে অনেকেই আমাকে রবীন্দ্রসংগীতের অ্যালবাম করার জন্য বলেছেন। গত ঈদে টিভির একটি লাইভ অনুষ্ঠানে আমার কণ্ঠে রবীন্দ্রসংগীত শুনে সাদি মহম্মদ ফোন করেন। তিনিও আমাকে রবীন্দ্রসংগীতের অ্যালবাম করার ব্যাপার উৎসাহ দেন। আর আমার নিজের শখ তো ছিলই। সব মিলিয়ে এবার অ্যালবামটি করছি। এখানে রবীন্দ্রসংগীতের একটু কম শোনা গানগুলোই করছি।’