শাকিব ও অপুর সাক্ষাৎকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হঠাৎ শোনা গেল, শাকিব খান আর অপু বিশ্বাসের সঙ্গে কোনো ছবিতে অভিনয় করবেন না। তার মানে চলচ্চিত্রের অন্যতম সফল এই জুটিটি ভেঙে যাচ্ছে। কয়েক দিন এ নিয়ে চলচ্চিত্র অঙ্গনে খুব তোলপাড় হলো। শেষ পর্যন্ত শাকিব খান নিজের অবস্থান থেকে সরে এলেন। অপুর সঙ্গে আবারও কাজ করার ঘোষণা দিলেন। এসব নিয়ে কিছুদিন আলোচনায় ছিলেন তাঁরা। গত সোমবার রাতে এই জুটির সাক্ষাৎকার ধারণ করা হলো ঈদের একটি অনুষ্ঠানের জন্য। এনটিভিতে ঈদের দিন বিকেলে দেখানো হবে শাকিব ও অপুর সাক্ষাৎকার নিয়ে অনুষ্ঠান নক্ষত্রযুগল। আর তাঁদের সাক্ষাৎকার নিয়েছেন দিতি। এনটিভি সূত্রে জানা গেছে, নক্ষত্রযুগল অনুষ্ঠানে শাকিব ও অপু কথা বলেছেন তাঁদের ঈদের ছবি নিয়ে। পাশাপাশি ছিল ঈদ উদ্যাপন নিয়ে নিজেদের অভিজ্ঞতা, চলচ্চিত্রে অভিনয়ের শুরুর দিককার কিছু কথা, চলচ্চিত্রে তাঁদের সাফল্য, ব্যক্তিগত জীবনের গল্পসহ নানা কিছু। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মো. নুরুজ্জামান।