শাকিব ও 'হিরো, দ্য সুপারস্টার'

এবার ঈদেই মুক্তি পাচ্ছে শাকিব খান প্রযোজিত প্রথম ছবি হিরো, দ্য সুপারস্টার । গত বৃহস্পতিবার কোনো কাটাকুটি ছাড়াই ছবিটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। শাকিব এখন ব্যস্ত ছবির মুক্তি নিয়ে। এরই মধ্যে শতাধিক প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তির সিদ্ধান্ত হয়ে গেছে। শাকিব বলেন, ‘বুকিং এজেন্ট ও প্রেক্ষাগৃহ মালিকেরা আমার ছবির ব্যাপারে যে আগ্রহ দেখাচ্ছেন, তাতে আমি সত্যিই অভিভূত।’
শাকিব আরও বলেন, ‘হিরো, দ্য সুপারস্টার আমার প্রথম প্রযোজিত ছবি, তাই বাজেটের ক্ষেত্রে কোনো আপস করিনি। কারিগরি দিক থেকে আধুনিক প্রযুক্তি ব্যবহার করেছি। দেশের মানুষ চলচ্চিত্র দিয়েই আমাকে ভালোবেসেছেন। তাঁদের ভালোবাসার কথা মাথায় রেখে সেভাবেই ছবিটি নির্মাণ করেছি। আমি সবাইকে বলতে চাই, ঈদে তাঁরা একটি চমৎকার ছবি উপহার পেতে যাচ্ছেন।’
এস কে ফিল্মসের ব্যানারে তৈরি হিরো, দ্য সুপারস্টার ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন অপু বিশ্বাস ও ববি।