শাকিব-পূর্ণিমার ‘আই লাভ ইউ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাকিব পূর্ণিমাকে চিৎকার করে বলছেন, ‘আই লাভ ইউ’। কথাটি পুরোপুরি সত্য। রুপালি পর্দায় তিনি এ কথা বলেছেন। আর তাতেই যেন গণ্ডগোল লেগে যায়। পরিচালক মুশফিকুর রহমান গুলজারের পরিচালনায় এ ছবিটি মুক্তি পাবে আগামীকাল। ছবিতে আরও অভিনয় করেছেন নিরব, রেসি। জানা গেছে, এ ছবির মাধ্যমেই শাকিব ও পূর্ণিমার এ বছরে প্রথম ছবি মুক্তি পেতে যাচ্ছে। তারকাদ্বয়ের বছরের প্রথম ছবিটি কেমনভাবে দর্শক গ্রহণ করে তা দেখার অপেক্ষায় রয়েছেন চলচ্চিত্রের অন্য প্রযোজকেরা।