শাকিবের অন্য রকম আয়োজন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনেকটা হঠাৎ করেই শাকিব খান ঘোষণা দিলেন, আজ রোববার সন্ধ্যায় তিনি একটি মিলনমেলার আয়োজন করেছেন। এখানে আমন্ত্রণ জানানো হয়েছে চলচ্চিত্র অঙ্গনের সবাইকে। ব্যাপারটা কী? শাকিব বললেন, ‘চলচ্চিত্রের কাজ নিয়ে সবাইকে খুব ব্যস্ত থাকতে হয়। কিন্তু আজ সবাইকে নিয়ে কিছুটা সময় আলাদাভাবে উপভোগ করতে চাই।’জানা গেছে, ঢাকার এক অভিজাত রেস্তোরাঁয় শাকিব চলচ্চিত্রের অভিনয়শিল্পী, পরিচালক ও প্রযোজকদের আমন্ত্রণ জানিয়েছেন। খোঁজ নিয়ে জানা গেছে, আজ শাকিবের জন্মদিন। এ উপলক্ষেই নাকি শাকিব এই মিলনমেলার আয়োজন করেছেন। কততম জন্মদিন আজ? শাকিব শুধুই হাসলেন। বললেন, ‘ভক্তদের কাছে দোয়া চাই, ভালোবাসা চাই। প্রত্যাশা একটাই—সুস্থ থেকে যেন আগামী দিনগুলোতেও কাজ করতে পারি, চলচ্চিত্রকে যেন মানুষের আরও কাছাকাছি নিয়ে যেতে পারি।’