শাকিবের দ্বিতীয় মিশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাকিব খান l ছবি: খালেদ সরকার
শাকিব খান l ছবি: খালেদ সরকার

ভারত থেকে আসা এন কে সলিলকে দিয়ে চিত্রনাট্যের কাজ করাবেন শাকিব খান। এরপরই শুরু হবে শাকিবের দ্বিতীয় মিশন। ছবির নাম এখনো ঠিক না হলেও ঠিক হয়ে গেছে শুটিং শুরুর দিনক্ষণ। আসছে মার্চ থেকেই প্রযোজক শাকিব খান তাঁর দ্বিতীয় ছবির শুটিং শুরু করবেন। তাই এখন দ্রুতগতিতে এগিয়ে চলছে ছবির প্রি-প্রোডাকশনের কাজ।
এদিকে শাকিব খানের এসকে প্রোডাকশনসের প্রথম ছবি হিরো দ্য সুপারস্টার রয়েছে মুক্তির অপেক্ষায়। গতকাল এ ছবির প্রচারের অংশ হিসেবে ওমানের মাসকাট শহরে উড়াল দিয়েছেন শাকিব। সেখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি নাচবেন তাঁর এই নতুন ছবির গানের তালে। শাকিবের সঙ্গে থাকবেন অভিনেত্রী অপু বিশ্বাস। ওমানে রওনা দেওয়ার আগে তিনি বলেন, ‘হিরো দ্য সুপারস্টার ছবির তিনটি গানের কোলাজে নাচব আমরা। এরই মধ্যে আমরা অনেক সময় ধরে মহড়া করেছি। এই প্রথম মাসকাটে কোনো অনুষ্ঠানে অংশ নিচ্ছি। নতুন ছবির প্রচারের পাশাপাশি নতুন অভিজ্ঞতাও হবে।’ আজ মাসকাটে অনুষ্ঠিত হবে ওই সাংস্কৃতিক অনুষ্ঠান।