শাকিবের নায়িকা জানভি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রানা দ্য ফাইটার ছবির দৃশ্যে জানভি ও শাকিব খান
রানা দ্য ফাইটার ছবির দৃশ্যে জানভি ও শাকিব খান

সবে একটি ছবি মুক্তি পেয়েছে নায়িকা জানভির। মুক্তিপ্রাপ্ত সেই সিনেমার পরিচালক ছিলেন এম এ রহিম। এবার একই পরিচালকের নতুন সিনেমায় অভিনয় শুরু করেছেন জানভি। ছবির নাম রানা দ্য ফাইটার। এবার তাঁর বিপরীতে পেয়েছেন শাকিব খানকে। এ নিয়ে দারুণ উচ্ছ্বসিত জানভি, ‘শাকিব খানের মতো অভিনেতার বিপরীতে কাজ করা সত্যিই আনন্দের। আমি অনেক খুশি। আশা করছি, ছবিটি মুক্তি পেলে দর্শক বুঝতে পারবেন।’
পরিচালক এম এ রহিম বলেন, ‘চরিত্রের সঙ্গে জানভি ও শাকিব খান মানানসই বলেই এই দুজনকে নেওয়া হয়েছে।’
কদিন আগে রাজেন্দ্রপুরে একটি গানের দৃশ্য ধারণের মাধ্যমে রানা দ্য ফাইটার-এর কাজ শুরু হয়েছে। পুরোদমে কাজ শুরু হবে এপ্রিলের শেষ দিকে।
জানভি এর আগে ইমনের বিপরীতে জানে না এ মন ছবিতে অভিনয় করেছিলেন।