শাকিবের রিসোর্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলচ্চিত্রের নায়ক শাকিব খান এবার রিসোর্ট ব্যবসা শুরু করলেন। শাকিব খান জানান, ১৬ মার্চ কক্সবাজারে শুটিংয়ে যাওয়ার আগে রিসোর্টের জায়গা কেনার চুক্তি করেছেন। গাজীপুরের পুবাইলে শিগগিরই রিসোর্ট তৈরির কাজ শুরু করবেন তিনি। শাকিব তাঁর এই রিসোর্টের নাম দিয়েছেন ‘জান্নাত’। তিনি বললেন, ‘এখানে কয়েকটি কটেজ আছে। এগুলো ভেঙে নতুনভাবে রিসোর্ট করার উদ্যোগ নিয়েছি। যাঁরা ঢাকা শহরের আশপাশে চমত্কার পরিবেশে অবসর সময় কাটাতে চান, তাঁদের জন্য সব রকম ব্যবস্থা থাকবে আমার এই রিসোর্টে।’ শাকিব আরও জানান, রিসোর্টের একটি অংশে তিনি ছবির শুটিংয়ের ব্যবস্থা করবেন।