শাকিবের সঙ্গে নিপুণ, সাহারা ও ইমন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছবির নাম নাম্বার ওয়ান শাকিব খান। রোজার ঈদে মুক্তি পাওয়া ছবিটি দারুণ ব্যবসায়িক সাফল্য পায়। এবার শাকিবকে নিয়ে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান গ্রামীণ কথাচিত্রের কর্ণধার মোহাম্মদ হোসেন বস নাম্বার ওয়ান নির্মাণের ঘোষণা দিচ্ছেন। জানা গেছে, নাম্বার ওয়ান শাকিব খান ছবির সাফল্য উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আজ এ ঘোষণা দেওয়া হবে। বস নাম্বার ওয়ান ছবির নায়িকা কে হচ্ছেন? গতকাল সোমবার ছবির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ছবিতে শাকিবের বিপরীতে দুজন নায়িকা থাকবেন। আর এই দুটি চরিত্রে অভিনয় করবেন নিপুণ ও সাহারা। শাকিবের সঙ্গে আরও একজন নায়ক থাকছেন। তিনি ইমন। ইমনের বিপরীতে অভিনয় করবেন নতুন একজন নায়িকা।আগামী ডিসেম্বর থেকে ছবির শুটিং হবে বাংলাদেশ, থাইল্যান্ড, মালয়েশিয়া ও সিঙ্গাপুরে।