শাকিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাকিরা
শাকিরা

বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে শাকিরার পারফরম্যান্স দেখার জন্য সবাই যেমন অধীর হয়ে ছিলেন, তেমনি শাকিরাও বেশ অপেক্ষায় ছিলেন এই স্মরণীয় দিনটির জন্য, তার প্রস্তুতি আর অনুশীলনেরও কমতি ছিল না। বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে তাঁর পারফরম্যান্সের পর তিনি টুইটারে টুইট করেন, ‘মারাকানায় আজকের এই দিনটার কথা আমি কখনো ভুলব না। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য।’ এর কয়েক ঘণ্টা পরে যখন বিশ্বকাপের ভাগ্য নির্ধারণ হয়ে জার্মানি চ্যাম্পিয়ন হয়ে গেল, তখন তিনি তাঁর টুইটারে লিখেছেন, ‘এই অবিস্মরণীয় ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন টিম এবং রানার আপ টিমকে অভিনন্দন।’