শাকিরা এবার রিয়েলিটি শোতে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপে শাকিরা ‘ওয়াকা ওয়াকা’ গানটি গেয়ে বেশ আলোচনায় চলে আসেন। শাকিরার ভক্তদের জন্য নতুন এক চমক অপেক্ষা করছে। কলম্বিয়ার এই শিল্পী এবার ব্রিটিশ টিভির জন্য নির্মিত একটি রিয়েলিটি শোতে হাজির হচ্ছেন। এই শোতে শাকিরা ভক্তদের কাছে তাঁর জীবনের নানা কাহিনি তুলে ধরবেন।জানা গেছে, কলম্বিয়ান এই গায়িকা ক্যাটি ব্র্যান্ড মিটস নামের রিয়েলিটি শোতে থাকছেন। খুব শিগগিরই এর প্রচারকাজ শুরু হবে বলেও জানা যায়। পুরো শোটি হবে কৌতুকনির্ভর। ক্যাটি ব্যান্ড মিটস নামের এই শোতে শাকিরার সঙ্গে আরও থাকবেন সংগীতশিল্পী বেঞ্জামিন হাডসন, সেন কিংস্টোন ও ব্যান্ডদল দ্য হুজিয়ারসের শিল্পীরা। দ্য হুজিয়ারসের ব্যান্ডের সদস্য অরউইন স্পারকিস বলেন, ব্রিটেনে এর আগে শুধু শিল্পীদের নিয়ে এমন শো হয়নি, যাতে শুধু শিল্পীদের জীবনের সবচেয়ে মজার বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে।