শাকিরার আংটি চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনদুপুরে, একেবারে চোখের সামনে নিজের আংটি খোয়ালেন শাকিরা! ৭ এপ্রিল গিয়েছিলেন মেক্সিকোর মোনটেরেতে। সেখানকার ইউনিভার্সিটি অব মোনটেরেতে কনসার্ট ছিল একটা। গান গাইছেন। দর্শক মুগ্ধ। একপর্যায়ে শ্রোতাদের কেউ কেউ হাত বাড়িয়ে দিল প্রিয় তারকার সঙ্গে করমর্দন করতে। কিন্তু ওই ভক্তকুলের মধ্যেই লুকিয়ে ছিল চোর বাবাজি। চোর বলতে ঝানু চোর। ভরা মজলিশে শাকিরার সঙ্গে হাত মেলানোর ফাঁকে আংটিটি খুলে নিয়ে সে পুরোপুরি গায়েব! হতভম্ভ শাকিরা সব টের পেলেও কনসার্ট চালিয়ে গেছেন শেষতক। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তারও করতে পারেনি পুলিশ। ওয়েবসাইট।