শাকিরার ঈর্ষাকাতর প্রেমিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাকিরা
শাকিরা

মিউজিক ভিডিও সূত্রেই দুজনের পরিচয় ও প্রণয়। ‘ওয়াকা ওয়াকা’ গানটির শুটিং করতে গিয়েই মনের লেনদেন শুরু হয়েছিল শাকিরা আর ফুটবলার জেরার পিকের। সেই থেকে দুজনে একসঙ্গে আছেন। মিলান নামে ফুটফুটে একটা ছেলেও হয়েছে। অথচ শাকিরা জানাচ্ছেন, পিকে এখন এতটাই ঈর্ষাকাতর, শাকিরার নতুন কোনো মিউজিক ভিডিওতে কোনো পুরুষের উপস্থিতি সর্বৈব নিষিদ্ধ!
সম্প্রতি শাকিরা আর রিয়ান্নার বেশ উষ্ণ একটা মিউজিক ভিডিও মুক্তি পেয়েছে। কান্ট রিমেম্বার টু ফরগেট ইউ। মেয়ে হয়ে আরেক মেয়ের সঙ্গে কেন মিউজিক ভিডিওটা বানালেন, তার উত্তরেই শাকিরা মজা করে বলেন, ছেলের উপস্থিতি যে সহ্যই করতে পারছেন না পিকে! প্রেমিকের এই ঈর্ষাকাতরতা যে উপভোগ করছেন, সেটিও জানিয়েছেন শাকিরা।