শাকিরার চকলেট আসক্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাত্রাতিরিক্ত চকলেটপ্রীতির জন্য দুর্নাম আছে তাঁর। মুখে, হাতে, পকেটে সারাক্ষণ চকলেট নিয়ে ঘুরে বেড়ান শাকিরা। তাঁর ফলও পেয়েছেন। বেশ মুটিয়ে গিয়েছিলেন। ‘সি উলফ’ গানের মিউজিক ভিডিওতে কাজ করার আগে নির্মাতা সাফ জানিয়ে দিলেন, শরীর কমাতে হবে। কথা শুনে যেন আঁতে ঘা লাগল শাকিরার। উঠেপড়ে লাগলেন। চকলেটকে একরকম বিদায় জানালেন। শুরু হলো কঠোর ব্যায়াম আর নাচানাচি। সি উলফের কাজ যেদিন শেষ হলো, সেদিন শুটিং স্পট থেকে সোজা গিয়ে ঢুকলেন লস অ্যাঞ্জেলেসের একটি ক্যাফেতে। একসঙ্গে পাঁচ টুকরো চকলেট কেক খেয়ে তবেই ক্যাফে ছেড়েছিলেন শাকিরা। ওয়েবসাইট।